November 17, 2026, 7:39 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাঁকে আটক করেছে। আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নজরুল ইসলামের ছেলে।
অভিযোগে বলা হয়েছে, চিকিৎসা নিতে আসা ওই নারীকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্যাথলজি বিভাগে কর্মরত মাহমুদুল। একপর্যায়ে তিনি নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। নমুনা আনতে গেলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ি ফিরে ওই নারী তাঁর স্বামীকে বিষয়টি জানান।
মঙ্গলবার দুপুরে গৃহবধূ স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগীর চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার