গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার
মোঃ মামুনুর রশীদ, মেহেরপুর জেলা প্রতিনিধি।
Update Time :
Tuesday, November 17, 2026
/
27 Time View
/
Share
মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় হিন্দা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়িতে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের উপস্থিতিতে কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৯৪ কেজি এবং এর বাজারমূল্য ৯৪ লাখ টাকা বলে জানানো হয়েছে।
নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের সহযোগিতায় ৪৭ বিজিবির একটি দল হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করে।
উদ্ধারকৃত শিবলিঙ্গটি ৪৭ বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। তবে মূর্তিটি কীভাবে মিজানুর রহমানের বাড়িতে এল এবং এ বিষয়ে তাঁর বক্তব্য সংবাদে উল্লেখ নেই।