নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান
Reporter Name
Update Time :
Wednesday, November 18, 2026
/
30 Time View
/
Share
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে যে সহিংসতা করেছে তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সর্বত্র এই বার্তা গিয়েছে যে, পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক, তারা দেশ অস্থিতিশীল করতে পারে। এটা বিনিয়োগকে ক্ষতিগ্রস্থ করবে, কর্মসংস্থান বাধাগ্রস্থ হবে। গণঅভ্যুত্থানের পরে দেড় বছর আর নির্বাচনের পরে আটমাস চলে গেলেও দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা।
আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার এখন শতশত পুলিশ কর্মকর্তার ওপরে নজরদারি করছে বলে জানা যাচ্ছে। এই কাজ ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই করা দরকার ছিলো। এখন এই ধরণের নজরদারি আইন-শৃংখলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে। বাইরে থেকে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। আমরা অতিতের মতো আবারো বলছি যে, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন, পালাতক অপরাধী আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, যুগ্মমহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।