November 20, 2026, 1:33 pm
শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার, মোকামতলা (বগুড়া)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে চারা ও মগ তুলে দেওয়া হয়। বাকি ৫৭ হাজার চারা ও মগ আগামী রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ ও শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের প্রত্যেকের বাড়িতে একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ এ সংগঠন সহিংসতার মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ প্রকাশ করছে। সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাবা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে। গোপালগঞ্জের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে এবং মোকামতলাসহ তিনটি নতুন পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে এসে মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার