November 20, 2026, 1:51 pm
শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার

শেখ মমতাজ, ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রে এ তথ্য জানা গেছে। আতাউল হক দোলন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হকের ছেলে। তিনি শ্যামনগর উপজেলার বাসিন্দা।
এসআরবি সূত্র জানায়, আতাউল হক দোলনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করা হয়। একই থানায় ২০২৬ সালের ২ জুন দায়ের করা আরেকটি মামলায় মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।



ফেসবুক কর্নার