November 20, 2026, 2:41 pm
শিরোনাম :
আগুনে মানুষ পোড়ানোর রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান গাজী আতাউর রহমানের সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

আগুনে মানুষ পোড়ানোর রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান গাজী আতাউর রহমানের

আনোয়ার হোসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। হাজারো মানুষ হত্যার অভিযোগ ও লাখো মানুষের রক্তের দায় যাদের বিরুদ্ধে, তারা আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই; বরং রয়েছে ঔদ্ধত্য ও অহমিকা। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন দেখা ধ্বংসাত্মক ও ন্যক্কারজনক। ২০ নভেম্বর ২০২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ তাদের কর্মসূচি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। মানুষকে কষ্ট দিয়ে আবারও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা সফল হবে না। এ ধরনের কর্মকাণ্ড তাদের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে তুলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি শেখ ফজলে বারী মাসউদ বলেন, শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। প্রচলিত আইন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং অচিরেই ইসলামী শরিয়াহর পক্ষে গণআন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার