November 20, 2026, 3:25 pm
শিরোনাম :
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত সেতু-রেলপথ দায়িত্ব পালনে অপারগতা, কান্দি ইউনিয়ন জামায়াত সভাপতির পদত্যাগ মঞ্জুর গাড়িতে আগুন, ঘটনায় নিন্দা ও প্রতিবাদ বিএনপির আন্দোলনে শেখ হাসিনার লাশ প্রয়োজন, মন্তব্য রিজভীর

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত সেতু-রেলপথ

অভয়নগর প্রতিবেদক

 

বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৪ শতাধিক ড্রোন ও ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং দেশটির বিভিন্ন সেতু, বিদ্যুৎ ও পরিষেবা অবকাঠামো এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, হামলায় ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। চলমান যুদ্ধের অন্যতম বড় হামলা হিসেবে বৃহস্পতিবারের এই অভিযানকে উল্লেখ করেন তিনি।

জেলেনস্কির অভিযোগ, রুশ বাহিনী কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং প্রতিটি ধাপের মধ্যে ২০ থেকে ৩০ মিনিট বিরতি রাখা হয়েছে, যাতে জরুরি কর্মীরা উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়েন। ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি জানান, নিহতদের মধ্যে ছয়জন কিয়েভের এবং দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, দিনিপ্রো নদীর ওপর পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি ও পিভদেনিয়ি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থা ও রেলপথেও হামলার ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পানির চাপ কমে গেছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলো ধ্বংস করা হয়েছে।

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী সেতুটিতে হামলার ঘটনা ঘটে। গত চার দিনে সেতুটি লক্ষ্য করে এটি তৃতীয় হামলা বলে উল্লেখ করা হয়েছে। ওই হামলার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে রুশ বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। জেলেনস্কি দাবি করেন, ক্রিমিয়া সেতুতে হামলা ইউক্রেনের অবকাঠামোর ওপর রাশিয়ার হামলার পাল্টা জবাব।



ফেসবুক কর্নার