November 20, 2026, 3:49 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে গুরুতর আহত ২ নোয়াখালীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন ও ভাঙচুর বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার

দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

অভয়নগর প্রতিবেদক

 

শ্রবণশক্তি হারানোর কারণে দীর্ঘদিন সংগীতজগৎ থেকে দূরে থাকা বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক আবারও মঞ্চে ফিরছেন। পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘কেয়া জামানা থা’-তে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন তিনি। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এ আয়োজন। সম্প্রতি অলকার বাড়িতে গিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান সুভাষ ঘাই। পরিচালকের আমন্ত্রণে আনন্দের সঙ্গে সাড়া দিয়েছেন গায়িকা।

অলকার সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সুভাষ ঘাই জানান, অলকার কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তিতে এখনো পরিচিত জাদু রয়েছে। আমন্ত্রণ জানাতে গিয়ে বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছেন তিনি। আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়িয়ে হাসিমুখে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন বলেও জানান পরিচালক। সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের দীর্ঘ কর্মসম্পর্ক রয়েছে। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’সহ পরিচালকের একাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন অলকা।

২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা জানিয়েছিলেন অলকা ইয়াগনিক। চিকিৎসা চললেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। এরপর থেকে গান ও নিয়মিত কাজের পাশাপাশি জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দেন এই শিল্পী। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এখনো নানা শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং কাজের প্রস্তাব পেলেও সব সময় গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের আয়োজনে মঞ্চে ফেরার সম্মতি দেওয়ায় অনুষ্ঠানটি ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার