November 22, 2026, 7:05 am
শিরোনাম :
বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাদিক কায়েমের বাড়ীতে অগ্নিসংযোগ চেষ্টার নিন্দা জামায়াত আমিরের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল

মাসুদ রায়হান, স্টাফ রিপোর্টার।

মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদ মো. ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশায় রয়েছেন তৃণমূলের হাজারো নেতাকর্মী ও সমর্থক। তাঁদের প্রত্যাশা, দলের বৃহত্তর স্বার্থে দ্রুত তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আবার স্বপদে ফিরিয়ে আনা হবে। দলের প্রতিকূল সময়ে নেতাকর্মীদের পাশে থাকা, রাজনৈতিক সংকট মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে তাঁর ভূমিকার কথা স্মরণ করছেন অনেক নেতাকর্মী।
অনুসারীদের ভাষ্য, রাজনৈতিক দুঃসময়ে নির্যাতন-নিপীড়নের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানো ও সাহস জোগানোর ক্ষেত্রে ইকবাল হোসেন ছিলেন পরিচিত একটি নাম। তাই তাঁরা তাঁকে উপজেলা বিএনপির সাংগঠনিক মেরুদণ্ড ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করেন। বর্তমানে নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রশ্ন, কবে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা আসবে। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে উপজেলা বিএনপি আগের মতো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।
তৃণমূলের অনেক নেতাকর্মীর দাবি, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি ফেরাতে তাঁকে যথাযথ মর্যাদায় দলে ফিরিয়ে নেওয়া হোক। এখন তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বহিষ্কারের কারণ এবং এ বিষয়ে দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার