November 23, 2026, 5:05 pm
শিরোনাম :
দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১

ফারুক আহমেদ রকি, নেত্রকোনা জেলা প্রতিনিধি।

 

নেত্রকোনার মদন পৌরসভায় ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও মারামারিতে আব্দুল বারেক (৮৫) নামে এক বৃদ্ধ জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বারেক মিয়া চানগাঁও চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের নাতি আরিফুল ইসলামের (২২) ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে মদনগামী একটি সিএনজি অটোরিকশার টোল আদায় নিয়ে পৌরসভার ইজারাদারের কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। ভাংতি না থাকায় টোল আদায়কারীকে এক হাজার টাকার নোট দেওয়া হলে তিনি টাকা নিয়ে সরে যাচ্ছিলেন। এ সময় বারেক মিয়া অটোরিকশা থেকে নেমে টাকার বিষয়ে জানতে চাইলে তাঁকে ধাক্কা দেওয়া হয় এবং মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা আতিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের ছেলে শফিকুল বাবার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসি দাবি করেছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার