November 23, 2026, 5:33 pm
শিরোনাম :
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার  ফটিকছড়িতে কলেজে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ

ফটিকছড়িতে কলেজে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি

এম এ রহিম চৌধুরি রায়হান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

 

 

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় কলেজ পর্যায়ে প্রথমবারের মতো চালু হয়েছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। উপজেলার হেয়াকো বনানী ডিগ্রি কলেজের ৩৯৩ শিক্ষার্থীর উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে কলেজের নিজস্ব ওয়েবসাইট। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ গোলাম সরোয়ার।

অধ্যাপক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ গোলাম সরোয়ার। এ সময় বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য ইয়াকুব আলী, বিএনপি নেতা আবুল খায়ের, সাংবাদিক নেতা কামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য আলী হায়দার, যুবদল নেতা নুরুল আমিন আজাদ, অতিথি শিক্ষক ইয়াকুব বাবলুসহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা হায়দার বলেন, এ পদ্ধতি চালুর ফলে কলেজে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে এবং নিয়মিত ক্লাসে আসার আগ্রহ বাড়বে। অভিভাবকেরাও শিক্ষার্থীদের পড়াশোনা ও উপস্থিতির বিষয়ে সচেতন হতে পারবেন। অধ্যক্ষ গোলাম সরোয়ার জানান, প্রাথমিকভাবে ৩৯৩ শিক্ষার্থীকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে উপস্থিতির তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হবে। শিক্ষা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার