
জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুড়িগ্রামের উলিপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সোমবার (২৩ নভেম্বর) তিনি থানা পরিদর্শনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত চৌকিদার প্যারেডও পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনকালে সতর্কতা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।