November 24, 2026, 6:15 am
শিরোনাম :
পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে বিতর্ক, অভিনেতা সোহেল খান আর নেই ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা শিবচরে সাংবাদিক পরিচয়দানকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগ অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার

ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

 

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে গিয়ে এক ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি বাড়িওয়ালার ছেলে রাজিব মিয়াসহ (২৭) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্য দুই আসামি হলেন একই বাড়ির ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও বাতিয়া গ্রামের হেলাল উদ্দিন (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২১ বছর বয়সী এক যুবক ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে ওই ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে বিকাশে টাকা পাঠানোর কথা বলে সিরাজুল ইসলাম ওই যুবককে ঘুম থেকে ডেকে নিয়ে চেয়ারম্যান বাড়ির মোড়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় তাঁরা একটি চায়ের দোকানে অপেক্ষা করেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল যুবককে বাড়িতে পাঠিয়ে দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, স্বামী বাইরে থাকার সুযোগে রাজিব ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন এবং হেলাল উদ্দিন ঘরের বাইরে পাহারা দেন।

মামলার বাদী ওই যুবক জানান, ফিরে এসে তিনি স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন এবং কারণ জানতে চাইলে স্ত্রী ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার