November 24, 2026, 5:29 pm
শিরোনাম :
হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের!

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসাদুর হাবিব, দিনাজপুর

 

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণনাশের হুমকি ও গালিগালাজের শিকার হওয়ার অভিযোগ করেছেন মাই টিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজুর বিরুদ্ধে অভিযোগ তুলে এবং নিজের বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফিজারুল ইসলাম ভুট্টু জানান, গত ১৯ নভেম্বর ফুলবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকায় একটি চোরাই বাইসাইকেল উদ্ধার ও চোর আটকের ঘটনায় তিনি ও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। আটক ব্যক্তি টিটু ইসলাম (২৪) বাইসাইকেলটি উপজেলার বারাইহাট এলাকার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এক শিক্ষার্থীর কাছে রয়েছে বলে জানায়। পরে ফুলবাড়ী থানার এসআই মোত্তালেব হোসেনের নেতৃত্বে বাইসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত টিটুকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তিনি সহকর্মী দৈনিক ঢাকা পত্রিকার প্রতিনিধি মো. মেহেদী হাসানকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে বাইসাইকেলটি শিক্ষার্থীর কাছে যাওয়ার বিষয়ে জানতে গেলে সাজেদুল ইসলাম তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।

ফিজারুলের দাবি, ঘটনার প্রতিবাদে তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন। এর পরদিন প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।



ফেসবুক কর্নার