November 25, 2026, 10:19 am

সালথায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ইলিয়াছ খাঁন, ফরিদপুর প্রতিনিধি

 

 

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ফিরোজ তালুকদারের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার