November 25, 2026, 3:40 pm
শিরোনাম :
একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীরা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিবে এনসিপি-ডা.আব্দুল আহাদ সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

দল হিসেবে আ.লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। একমাত্র কূটনৈতিক চ্যানেলেই তাদের প্রতর্পণ সম্ভব।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবসে কোন কোন পলাতক আসামি প্রত্যর্পনের কথা বলছে। গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে তারা কখনও রাজনীতি করতে পারেনি, এমনকি ফিরেও আসেনি। তারাও কখনও রাজনীতি করতে পারবে না।’

তিনি বলেন, ‘এখন তারা প্রত্যাবর্তন করতে পারে কুটনৈতিক চ্যানেলে। ১৬ ডিসেম্বরে কেউ কেউ প্রত্যর্পণ করবে বলে শুনেছি। তারা কোন কোন সীমান্তে ঘোরাঘুরিও করছে।’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী জানান, কোন রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় চলমান শ্রমিকের মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছে তাদের সাথে শ্রমিকরা নেই উল্লেখ করে এসবে যারা জড়িত তা খতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।



ফেসবুক কর্নার