রাজশাহীতে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীরা
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী
Update Time :
Wednesday, November 25, 2026
/
24 Time View
/
Share
পদ্মার বুকে বিস্তীর্ণ চর, কোথাও নদীপথ, কোথাও উন্মুক্ত সীমান্ত। এই সীমান্ত দিয়েই যেন কেউ অবৈধভাবে ১৫ কিলোমিটার উন্মুক্ত বাংলাদেশ ভাই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তবে এবার শুধু বিজিবি নয়, সীমান্ত পাহারায় যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। ভারত থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহীর পবা উপজেলার চর খানপুর ও মাঝারদিয়াড় সীমান্তে চলছে এমন নজরদারি।
রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীসংলগ্ন চর খানপুর ও মাঝারদিয়াড় সীমান্ত। নদীর বুকজুড়ে বিস্তীর্ণ চর, পাশাপাশি রয়েছে উন্মুক্ত সীমান্ত এলাকা। ভৌগোলিক অবস্থানের কারণে এই সীমান্তে অবৈধ পারাপারের ঝুঁকি রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এমন পরিস্থিতিতে বুধবার বিকেলে সীমান্তের ৬২ নম্বর পিলার এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিক্ষোভের পাশাপাশি চলে সীমান্ত পাহারা। তাদের লক্ষ্য, কোনোভাবেই যেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন।
সীমান্তে শুধু উপস্থিতি নয়, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি চালানোর কথা জানিয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের দাবি, দেশের নিরাপত্তার প্রশ্নে সীমান্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সীমান্ত পাহারায় রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘদিন ধরেই বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের নিরাপত্তায় সহযোগিতা করে আসছেন বলে জানান তারা। সীমান্তে কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে বিজিবিকে জানানোর পাশাপাশি নিজেরাও সতর্ক থাকছেন।
রফিকুল ইসলাম বরি সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল। আমাদের রাষ্ট্রের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা কোনোভাবেই অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেব না। বিজিবি সব সময় সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি আমরাও পাহারাদারের দায়িত্ব পালন করব, যাতে কেউ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করতে না পারে। আওয়ামী লীগ তরঙ্গ সংগঠন কে কোনভাবেই বাংলাদেশ ঢুকতে দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদল সব সময় প্রস্তুত আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য।
স্থানীয় বাসিন্দা বলেন, বিজিবিকে আমরা সব সময় সহযোগিতা করে আসছি। তাদের কোনো সমস্যা হলে আমরা পাশে দাঁড়াই, আবার আমাদের কোনো সমস্যা হলেও তারা সহযোগিতা করে। সীমান্তে বিজিবির শক্ত অবস্থান রয়েছে। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে পার হয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য আমরাও সতর্ক অবস্থানে রয়েছি।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
এ সময় উপস্থিত ছিলেন,
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।