November 28, 2026, 6:59 am
শিরোনাম :
অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী চলন্ত বাসে সন্তান প্রসব, সহযোগিতায় এগিয়ে এলেন যাত্রীরা ২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল চুয়েট সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ বাংলাদেশি পাকিস্তানের সমর্থক ছিলেন: স্পিকার ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ডেঙ্গুতে হাসপাতালে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে সরকার তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হলেন রোহিত শর্মা

ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ বাংলাদেশি পাকিস্তানের সমর্থক ছিলেন: স্পিকার

অভয়নগর প্রতিবেদক

 

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের ২-১ গোলের জয়ের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের ৯৯ দশমিক ৯ শতাংশ দর্শক পাকিস্তানকে সমর্থন করেছিলেন। পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে দেশটি সফরকালে এক অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্পিকার ইংরেজিতে বলেন, কয়েক দিন আগে ঢাকার স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের প্রায় সব দর্শক পাকিস্তানকে সমর্থন করেছেন এবং দলটিকে উৎসাহ দিয়েছেন। পাকিস্তান হেরে গেলেও দলটি মানুষের হৃদয় জয় করেছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্যকে সফরসঙ্গী করে পাকিস্তান যান হাফিজ উদ্দিন আহমেদ। এক সপ্তাহের সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



ফেসবুক কর্নার