November 28, 2026, 6:59 am
শিরোনাম :
অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী চলন্ত বাসে সন্তান প্রসব, সহযোগিতায় এগিয়ে এলেন যাত্রীরা ২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল চুয়েট সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ বাংলাদেশি পাকিস্তানের সমর্থক ছিলেন: স্পিকার ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ডেঙ্গুতে হাসপাতালে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে সরকার তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হলেন রোহিত শর্মা

চুয়েট সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। এর আগে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের বিরোধিতা করে স্লোগান দেন এবং সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তাঁদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কোনো হুমকির মুখে আন্দোলন বন্ধ করবেন না বলেও জানান তিনি। অধ্যাপক শরীফুল আলমের পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলে সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেন আবির। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকদের আবাসিক এলাকায় যান তাঁরা।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন। ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।



ফেসবুক কর্নার