November 28, 2026, 7:11 am
শিরোনাম :
অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী চলন্ত বাসে সন্তান প্রসব, সহযোগিতায় এগিয়ে এলেন যাত্রীরা ২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল চুয়েট সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ বাংলাদেশি পাকিস্তানের সমর্থক ছিলেন: স্পিকার ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ডেঙ্গুতে হাসপাতালে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে সরকার তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হলেন রোহিত শর্মা

সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে তিনি বলেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। শিল্পাঞ্চলেও শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করা হয়েছে এবং তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। তবে কিছু দুষ্কৃতকারী এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে অগ্নিসংযোগের নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। এসব অপতৎপরতা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার