October 8, 2026, 5:58 am
শিরোনাম :
সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা  শাইনপুকুর সিরামিকে বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ  পূর্ণমন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী খেলতে গিয়ে ঘোরাঘুরি নয়, দায়িত্বশীল হতে হবে খেলোয়াড়দের

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

অভয়নগর প্রতিবেদক

 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাটালিয়নের অধীনে তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি, পাশাপাশি ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ দশমিক ২৫ কেজি আইস (মেথামফেটামিন), ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ, ১০ বোতল মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসব মালপত্রের বাজারমূল্য আনুমানিক ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকা থেকে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালপত্র অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে



ফেসবুক কর্নার