April 23, 2026, 9:07 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

যে গানের পর পেছন ফিরে তাকাতে হয়নি আসিফকে

মোঃ ইসমাইল হোসেন

গানের ‘যুবরাজ’ নামে খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। আসিফ আকবরের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করে রাতারাতি তারকা বনে যান। অ্যালবামটি প্রকাশিত হয় ২০০১ সালে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আসছে নতুন বছরের ৩০ জানুয়ারি এই সাড়াজাগানো গানের ২৫ বছর পূর্তি, রজতজয়ন্তী। দুই যুগের বেশি সময় পেরিয়েও গানটি এখনো বাংলা গানের ইতিহাসে এক অনন্য অধ্যায়। একটি গান দিয়েই বদলে গিয়েছিল সবকিছু। ‘ও প্রিয়া তুমি কোথায়’—এই গানেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আসিফ।
২০০১ সালের ৩০ জানুয়ারি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পায় ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম। এতে ছিল ১২টি গান। প্রকাশের পরপরই গানটি ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লা থেকে শহরের অলিগলি পর্যন্ত। তখন আসিফ ছিলেন নবাগত শিল্পী। কিন্তু এই একটি অ্যালবামেই তিনি রীতিমতো তারকাখ্যাতি পেয়ে যান। তরুণ প্রজন্মের আবেগ, বিরহ আর ভালোবাসার প্রতীক হয়ে ওঠে তাঁর কণ্ঠ। অ্যালবাম বিক্রির দিক থেকেও সে সময় রেকর্ড গড়ে ‘ও প্রিয়া তুমি কোথায়’। বাংলাদেশ ছাড়িয়ে গানটির সুখ্যাতি ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাভাষীদের মধ্যেও।
সম্প্রতি এক অনুষ্ঠানে গানটি নিয়ে স্মৃতিচারণা করেন আসিফ আকবর। তিনি জানান, অ্যালবামটি ৩০ জানুয়ারি প্রকাশিত হলেও টেলিভিশনে গানটি প্রচার শুরু হয় জুলাই মাসে। শুরুতে প্রতিক্রিয়া ধীরে এলেও টিভিতে প্রচারের পর গানটির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে।
নিজের পথচলা নিয়ে আসিফ বলেন, ‘আমার কোনো কাজ সহজে হয়নি। ঝড়, বন্যা, অভাব, পারিবারিক চাপ—সবকিছুর ভেতর দিয়েই আমাকে চলতে হয়েছে। এসবের মধ্যেই থাকতে আমার ভালো লাগে।’

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি আসিফ আকবরের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর দুই যুগে প্রকাশিত হয় দুই ডজনের বেশি একক অ্যালবাম। যদিও প্রথম অ্যালবামের পর নানা কারণে ইথুন বাবুর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। দীর্ঘ বিরতির পর পাঁচ বছর আগে ‘চুপচাপ কষ্টগুলো’ গান দিয়ে আবার একসঙ্গে কাজ করেন তাঁরা। সেই সঙ্গে জানান সামনে নিয়মিত নতুন গান প্রকাশের পরিকল্পনার কথা।
২৫ বছরে এসে ‘ও প্রিয়া তুমি কোথায়’ শুধু একটি গান নয়, এটি আসিফ আকবরের সংগ্রাম, বিশ্বাস আর ফিরে দাঁড়ানোর গল্প। রজতজয়ন্তীর প্রাক্কালে সেই গল্পই যেন আবার নতুন করে ফিরে আসছে শ্রোতাদের কাছে।



ফেসবুক কর্নার