April 25, 2026, 11:17 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

সেনাবাহিনী কর্তৃক জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত

অভয়নগর প্রতিবেদক

 

বিএম.বাশারঃ- খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২২ ডিসেম্বর সোমবার পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সরওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদ পারভেজ, জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরীসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ, শিক্ষক, হেডম্যান, কারবারি, সাংবাদিক ও জন প্রতিনিধিসহ দুই উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ, ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস নির্মূল, সড়ক দুর্ঘটনা ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচার ও ফেক আইডির মিথ্যা প্রচারের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।



ফেসবুক কর্নার