October 8, 2026, 2:01 pm
শিরোনাম :
উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ পলকের ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা লোকসানের চাপে মোবারকগঞ্জ সুগার মিল, বাড়ছে অস্তিত্ব সংকট বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা চায়: বিজেপি গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মর্মান্তিক-মৃ*ত্যু

অভয়নগর প্রতিবেদক

 

স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে বিপুল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মধুপুর–দেউলিয়া কাদার বিলে কয়েকজন সহকর্মীর সঙ্গে মাছ ধরছিলেন বিপুল। এ সময় পানির নিচে জাল ঠিক করার জন্য তিনি ডুব দেন।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর পানির ওপর ভেসে উঠেননি। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে প্রায় ৩০ মিনিট ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেন। পরে বিপুলকে বিলের পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বিপুল বাসুপাড়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম বয়েন উদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও কর্মঠ সদস্য হিসেবে পরিচিত ছিলেন তিনি।
এই অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, বিপুলের এমন আকস্মিক মৃত্যু কারও কল্পনায় ছিল না।



ফেসবুক কর্নার