April 25, 2026, 12:39 pm
শিরোনাম :
ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে

যশোর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অভয়নগর প্রতিবেদক

  1. শ্যামল দত্ত চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ

    যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনিত প্রার্থী  সাবিরা সুলতানা মুন্নী  ও  জামায়াত মনোনিত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

    ২২ ডিসেম্বর দুপুর ২ পরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা তানভীর আহমদ  থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সাবিরা সুলতানা মুন্নী  প্রার্থীর  পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির  সহ সভাপতি  ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আও লীয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  সাইদুর রহমান ও হাফিজুর রহমান  সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোছা: রনি খাতুনের দপ্তর থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।

    মনোনয়নপত্র প্রদানকালে সহকারি রিটানিং কর্মকর্তা জামায়াত নেতৃবৃন্দকে সকল ধরনের নির্বাচনি আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।



ফেসবুক কর্নার