April 25, 2026, 12:35 pm
শিরোনাম :
ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে

দুধের মধ্যে কাপড় ধোয়ার ‘ডিটারজেন্ট’ পাউডার দেয়ার অভিযোগ 

অভয়নগর প্রতিবেদক

 নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব টেস্টে দুধের মধ্যে ডিটারজেন্টের অস্তিত্ব পাওয়া যায়। এ খবরে মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলা প্রশাসনের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে।
সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জল হোসাইন সাংবাদিকদের জানান, গত ৪ ডিসেম্বর পাবনা শহরের লাইব্রেরি বাজার থেকে ফারুক ডেইরি ফার্ম, আলী মরিয়ম মিল্ক, এইচএনএম ডেইরি, ফারুক ডেইরি, আরাফ ডেইরি ফার্ম এবং ভাই ভাই ডেইরি ফার্মের দুধের নমুনা সংগ্রহ করে তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠানো হয়।
ল্যাবরেটরি টেস্টে পাবনার আটঘরিয়া উপজেলার বাঈখোলায় অবস্থিত ফারুক ডেইরি ফার্ম থেকে সংগৃহীত দুধের মধ্যে ডিটারজেন্টের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া অন্য কয়েকটি প্রতিষ্ঠানের দুধে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
ল্যাব টেস্টের রিপোর্টটি গত ১৮ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের নিকট জমা দেওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, পাবনার আটঘরিয়া উপজেলার বাঈখোলায় অবস্থিত ফারুক ডেইরি ফার্ম সাভার মিলিটারি ফার্মসহ দেশের বিভিন্ন স্থানে এবং বড় বড় প্রতিষ্ঠানে দুধ সরবরাহ করে থাকে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম বলেন, এসব বড় বড় প্রতিষ্ঠান নিজেরা দুধ উৎপাদন না করে বিভিন্ন স্থান থেকে নিম্নমানের দুধ সংগ্রহ করে তা মার্কেটিং করে থাকে।
তাছাড়া এরা ভেজাল দুধ তৈরির সঙ্গেও জড়িত। ফলে ল্যাবরেটরি টেস্টে দুধের মধ্যে ডিটারজেন্ট পাউডারের নমুনা পাওয়া গেছে।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর বিএম শাফিকুল হাসান জুয়েল বলেন, ডিটারজেন্ট মিশ্রিত দুধ পান করলে মানুষের লিভার ও পাকস্থলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ডায়রিয়া, আমাশয়সহ অন্যান্য পেটের পীড়া ও নানা রোগ দেখা দিতে পারে।
পাবনা জেলা প্রাণিসম্পদ অফিসের ট্রেনিং অফিসার ডা. কৃষ্ণ মোহর হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর ফারুক ডেইরি কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নমুনা সংগ্রহের পর ল্যাবরেটরিতে টেস্টে ডিটারজেন্টের নমুনা পাওয়া যাওয়ার পরপরই ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী অফিসের ল্যাব টেকনিশিয়ান মো. সাগর আলী বলেন, আমি নিজে পরীক্ষা করে দুধের মধ্যে কাপড় ধোয়ার ডিটারজেন্টের অস্তিত্ব পেয়েছি।
এ বিষয়ে পাবনার আটঘরিয়া উপজেলার বাঈখোলায় অবস্থিত ফারুক ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম ফারুক বলেন, এমনটি হওয়ার কথা না। এসব বিষয়ে তারা খুবই সতর্ক।
তিনি জানান, বাঈখোলা গ্রামে তাদের নিজস্ব খামার রয়েছে, সেখানে শতাধিক দুগ্ধেল গরু আছে। এছাড়া তারা প্রতিদিন ৮ থেকে ১০ হাজার লিটার দুধ বাইরে থেকে সংগ্রহ করেন।



ফেসবুক কর্নার