March 9, 2026, 2:55 pm
শিরোনাম :
পানছড়ির যুবসমাজের উদ্যোগে অসহায় পরিবার পেল টিনসেট ঘর ভোমরা মাদক ব্যবসা রমরমা  ভিডিওতে ফেনসিডিল বিক্রি করতে দেখা গেল সুজন গাইনকে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন’র আল্ট্রাপুওর প্রোগ্রামে ৩০০ পরিবার পেল নগদ ও কৃষি বীজ প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, পাইলট নিরাপদে জরুরি অবতরণ তাড়াশে সেচ মটরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু তেলের সংকটের আশঙ্কায় পঞ্চগড়ে পাম্পে ভিড়, তেতুলিয়ায় গাড়ির দীর্ঘ সারি ব্যাংক খালি, ফুটপাত পূর্ণ: নতুন নোটের ‘উৎস’ নিয়ে প্রশ্ন শেরপুরে ঈদকে সামনে রেখে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শিবগঞ্জে পরকীয়ার সালিশ ঘিরে সংঘর্ষে নিহত ১ জুরাছড়িতে বুদ্ধশ্রী ভান্তের আগমনে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সর্বজনীন সংঘদান

অস্ত্রসহ রগ কাটা ফজলু ডাকাত গ্রে*প্তার

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা ও ডাকাতিসহ ৫ মামলার পলাতক আসামি রগ কাটা ফজলু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এ সময় তার ৩ সহযোগী পালিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।ভৈরব থানার জ্যৈষ্ঠ উপপরিদর্শক এমদাদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রগকাটা ফজলু ডাকাতসহ ৪-৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ স্টেডিয়াম মেন্দিপুর আঞ্চলিক সড়কের আলুকান্দা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ফজলু ডাকাতকে গণধোলাই দেয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ রগকাটা ফজলুকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দাসহ গ্রেপ্তার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব থানার জ্যৈষ্ঠ উপপরিদর্শক এমদাদুল কবির বলেন, রগকাটা ফজলু ৩টি ডাকাতি ও ২টি হত্যা মামলার পলাতক আসামি। গভীর রাতে আলুকান্দা নামক স্থানে ডাকাতির চেষ্টা কালে তাকে একটি দাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে । এ সময় তার সহযোগীরা পালিয়ে গেছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।তিনি বলেন, চিকিৎসা শেষে আসামিকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার