August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নতুন পথে পার্নো মিত্র, বদলালেন দল

অভয়নগর প্রতিবেদক

নতুন বছরে ভারতের বিধানসভার নির্বাচন। আর তার ঠিক আগে গতকাল বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র।

জানা গেছে, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রি পার্নোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। কলকাতায় তারা কী চাইছে সেটাই নাকি এখনো স্থির করতে পারেনি বিরোধী শিবির। সেই দিক থেকে পার্নোর এই সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন সকলে।

জানা গেছে, ২০১৯-এ পদ্মশিবিরে যোগ দেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছিল। ওই নির্বাচনে শাসক দলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

নির্বাচনের আগে শাসক দলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উদ্‌যাপনে নৌকাবিহার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই ছবি

সেই সময়ের রাজনীতি এবং টলিউডে আলোচনার বিষয় হয়েছিল।

এই ঘটনাকে সামনে রেখে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিরোধী শিবিরের বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায় তীব্র কটাক্ষ করেছিলেন। উল্লেখ্য, ২০০৭ সালে অভিনয় জীবন শুরু করেন পার্নো। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তিনি। বড় পর্দায়ও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি। এ ছাড়াও তিনি ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’র মতো ছবিতে অভিনয় করেছেন।



ফেসবুক কর্নার