June 23, 2026, 3:22 am
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ফের একসঙ্গে রণবীর-আলিয়া জুটি

অভয়নগর প্রতিবেদক

ফের জুটি বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট। এই নিয়ে তারা কেউই মুখ না খুললেও বি-টাউনে গুঞ্জন রয়েছে ‘প্রলয়’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ও রণবীর। আর এই গুঞ্জন যদি সত্যিই হয় তাহলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পর ফের একসঙ্গে দেখা যাবে এই তারকা যুগলকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার ঘরানার এই ছবিতে নায়িকার চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে আলিয়ার নাম।

আরও জানা যায়, এই ছবিতে নারী চরিত্রই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সিনেমায় তাকে প্রেমিকার ভূমিকায় নয় বরং একবারে অন্যভাবে আবিষ্কার করবেন দর্শক।

সূত্রের খবর থেকে আরও জানা যায়, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২০২৬ সালের আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শুটিং।

আসন্ন নতুন বছরের জানুয়ারি মাসে প্রি-প্রোডাকশন সংক্রান্ত সমস্ত আলোচনার পরই ছবি নিয়ে আলোচনায় বসবেন নির্মাতা। সিনেমায় হিংসা, খুনোখুনি ও প্রাকৃতিক বিপর্যয়ের পর বিধ্বস্ত এক সমাজের ছবিই নাকি চিত্রায়িত হবে বলে জানা যাচ্ছে।

এর আগে ‘গল্লি বয়’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’-এর মতো আলোচিত ও সফল ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। তাই নতুন করে তাদের জুটি বাঁধার গুঞ্জন সত্যি হলে, বলিউডপ্রেমীদের জন্য তা যে আরও এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।



ফেসবুক কর্নার