August 15, 2026, 11:28 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শরীফুজ্জামান

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. শরীফুজ্জামান। একই সঙ্গে বিএনপিতে যোগদানেরও ঘোষণা দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘প্রিয় চান্দিনাবাসী, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে আমি এনসিপিতে যুক্ত হই। কিন্তু এনসিপির মতো একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় আমি মর্মাহত। যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা অঙ্করেই বিনষ্ট হলো। এই প্রতিবাদের অংশ হিসেবে আমি জেলা এনসিপি থেকে ও প্রাথমিক পদ থেকে পদত্যাগ করছি।’

আরও উল্লেখ করেন, ‘একই সঙ্গে আমি চান্দিনা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে বিএনপিতে যোগদান করলাম। এতে সবার দোয়া ও সমর্থন কামনা করি।



ফেসবুক কর্নার