August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবন; লাইট, ক্যামেরা আর অ্যাকশনের চেনা শব্দগুলোই ছিল যার নিত্যসঙ্গী। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় এসেছিলেন; আজ ৫১ বছর বয়সে এসে ৩৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।

সদ্যই মালয়েশিয়ার একটি স্টেডিয়ামে তার শেষ সিনেমা ‘জানা নায়গান’-এর গানমুক্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। তার সিনেপ্রেমী ভক্তদেরকে এ দিনই জানিয়ে দেন দুঃসংবাদ। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে ঘোষণা করলেন- এটিই তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র।
এতদিনে কমবেশি অভিমানও জমে ছিল অভিনেতার। জানালেন আক্ষেপ। অবসর ঘোষণার মঞ্চেই বললেন, নেতিবাচক থেকে ইতিবাচক; সব ধরনের সমালোচনার তীর বিঁধেছে তাকে; অনেক সহ্য করেছেন।

কিন্তু দিনশেষে যে ভালোবাসা পেয়েছেন অভিনেতা, সেটার স্বীকার তো করলেনই; বোঝাতে চাইলেন, তাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী অভিনেতা। বলেন, ‘ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাই ছিল আমার এগিয়ে চলার শক্তি। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আজ এই অবস্থানে পৌঁছেছি



ফেসবুক কর্নার