June 23, 2026, 5:05 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

নতুন বছরে স্থগিত এআর রহমানের কলকাতার কনসার্ট

অভয়নগর প্রতিবেদক

নতুন বছরে স্বনামধন্য এ আর রহমানের অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত বলতে গেলে স্তিমিত। কথা ছিল ১১ জানুয়ারি কলকাতায় তাঁর বহু প্রতীক্ষিত শো হওয়ার। কিন্তু তা আপাতত হচ্ছে না বলেই খবর। জানা যাচ্ছে যে, এ আর রহমানের সেই অনুষ্ঠানের দিন আপাতত পিছিয়ে গিয়েছে। দিন বদলে তা হয়েছে আপাতত ১১ এপ্রিল।

উল্লেখ্য, তেরো বছর পর কলকাতায় শো করতে আসার কথা ছিল এ আর রহমানের। তবে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, জানুয়ারি মাসের নির্ধারিত দিনে কলকাতায় আসছেন না তিনি। তার বদলে ১১ এপ্রিল আসবেন তিনি। যারা এপ্রল মাসের অনুষ্ঠানে আসতে পারবেন না তাঁদের টাকা ফেরৎ দেওয়া হবে বলেও জানানো হয়েছে ইতিমধ্যেই।

যদিও কানাঘুষো শোনা যাচ্ছে যে অনুষ্ঠানের টিকিট বেচতে বেশ বেগ পেতে হচ্ছে। রহমানের এপ্রিল মাসের অনুষ্ঠানে যারা আসতে পারবেন না তাঁরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেল করে জানালে সেই টিকিটের অর্থ ফেরৎ পাবেন।

টিকিট বিক্রি নিয়ে নানা কানাঘুষো কথা শোনা গেলেও অনেকেই প্রশ্ন তুলছেন বর্তমানে তারকাদের নানা অনুষ্ঠানে যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে তার জন্যই কি কলকাতায় এই শো বাতিল করলেন এ আর রহমান? সাম্প্রতিককালের মেসিকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরছেন অনেকে। বলে রাখা ভালো ২০২৬ সালের শুরু থেকেই যে ভারত-সহ মধ্যপ্রাচ্যের সঙ্গীতসফরের কথা জানিয়েছিলেন রহমান। আবু ধাবি, চেন্নাই, আহমেদাবাদ-সহ কলকাতা ছিল সেই তালিকায়। তবে শেষ বেলায় এসে সেই অনুষ্ঠানে হল বদল, কলকাতার অনুষ্ঠান পিছিয়ে দিলেন স্বনামধন্য শিল্পী।



ফেসবুক কর্নার