November 23, 2026, 4:52 pm
শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন

বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ খুলনার  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি 

অভয়নগর প্রতিবেদক

শিরোমণি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনার উদ্যোগে ৩১ শে ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনার এমডি মোঃ শহিদুল ইসলাম, জিএম মোঃ মোসলেম উদ্দিন, মোঃ এনামুল হক, মোঃ আরিফুর রহমান, মোঃ মোখলেছুর রহমান,সিবিএ সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা কল্যাণ মোঃ মুরাদ হোসেন সহ সিবিএ নেতৃবৃন্দ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় এমডি মোঃ শহিদুল ইসলাম বলেন সমাজে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত অসহায় দরিদ্র দুস্থদের মৌলিক চাহিদা পূরণে তাদের পাশে এসে দাঁড়ানো। বিগত সপ্তাহে শৈত্য প্রবাহের জন্য অসহায় দ্বৈত মানুষ শীত কষ্টে মানবতার জীবনযাপন করছে এর জন্য বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন ৩০ শে ডিসেম্বর খুলনার বিভিন্ন পয়েন্টে নওয়াপাড়া রেলস্টেশন, নওয়াপাড়া পীর সাহেবের মাজার এলাকায়, ফুলতলা বাজার, শিরোমণি বাজার, ফুলবাড়ি বাজার, দৌলতপুর রেলস্টেশন ও দৌলতপুর বাজার, শিববাড়ি মোড়, নতুন রাস্তা , খুলনা রেলস্টেশন এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার