November 23, 2026, 4:56 pm
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন: শুনু সভাপতি, লিটন সম্পাদক

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহন শেষে নির্বাচন কমিশনার মো: কামরুজ্জামান এই ফলাফল ঘোষনা করেন। এসময়, প্রেসক্লাবের সদস্য ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন,
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রাজ, সহ-সাধারন সম্পাদক পদে যমুনা টিভির ইয়ামিন আলী, অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার আমিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক পদে আর টিভির এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক সময়ের খবর, বাংলানিউজ২৪.কম ও স্টার নিউজ টেলিভিশনের এস. এস শোহান, ক্রীড়া সম্পাদক পদে চ্যানেল ২৪-এর আরিফুল ইসলাম, নির্বাহী সম্পাদক পদে সময় টিভির আলী আকবার টুটুল, এনটিভির তরফদার রবিউল ইসলাম, জন্মভূমির মোল্লা আব্দুর রব, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, গ্লোবাল টিভির সোহেল রানা বাবু, দৈনিক ভোরের দর্পনের সৈয়দ শওকত হোসেন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।



ফেসবুক কর্নার