October 9, 2026, 9:00 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

মান্দায় কে.জি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দায় আহসান মেমোরিয়াল কে.জি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, নবীন বরন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ শে ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া স্কুল মোড়ে অবস্থিত আহসান মেমোরিয়াল কেজি স্কুলের আয়োজনে উক্ত প্রতিষ্ঠান চত্বরে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আহসান মেমোরিয়াল কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা  পরিচালক শফিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মোখলেছুর রহমান (কামরুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম  নাজমুল হক নাজু,  তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সফিউর রহমান মোল্লা বাবু, মজিবর রহমান, , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন,  নূরুল ইসলাম, আলহাজ্ব নাসির উদ্দীন,
এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন



ফেসবুক কর্নার