November 23, 2026, 4:49 pm
শিরোনাম :
টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁয় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৭ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে জেলার বদলগাছি থানাধীন থুপ শহর গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায় ডিবি পুলিশ। সংবাদে জানা যায়, জনৈক রমজান আলীর বাড়ির সামনে দিয়ে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে মাদক পাচার করছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি সাদ্দাম হোসেনকে পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে আটক করা হয়।
আটককৃত সাদ্দাম বদলগাছি থানার চক মথুর গ্রামের আ: মজিদের ছেলে। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ০৭ কেজি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার