April 26, 2026, 3:11 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি 

অভয়নগর প্রতিবেদক

গোপন তথ্যের ভিত্তিতে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮টা হতে সন্ধ্যা ০৭টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক পৃথক ০৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় ০৮টি গরু ও ০২টি মহিষ জব্দ করা হয়। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ০২টি গরু, ওয়াহেদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ০২টি গরু, জহুরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ০২টি গরু, শিংনগর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ০২টি গরু এবং মনাকষা বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ০২টি মহিষ জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা। জব্দকৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।



ফেসবুক কর্নার