March 10, 2026, 7:15 am
শিরোনাম :
পঞ্চগড়ে গ্রামীণ রাস্তার কাজ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

ভূঞাপুরে শোক দিবসে ডিজে গান বাজানোর দায়ে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অনুমোদন ছাড়া সাউন্ড সিস্টেম ব্যবহার ও শব্দদূষণ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়েছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী সাউন্ড সিস্টেম জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি মো. কামাল হোসেন লিটনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। এ সময় ভূঞাপুর থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদন ছাড়া জনপরিসরে কোনো কার্যক্রম পরিচালনা আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সতর্কবার্তায় জানিয়েছেন, সরকারি নির্দেশনা ও আইন উপেক্ষা করে কোনো দোকান বা প্রতিষ্ঠান শব্দদূষণকারী যন্ত্রপাতি সরবরাহ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে উপজেলা প্রশাসন সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে জানিয়েছে—অবৈধ কাজ ও অন্যের অসুবিধা তৈরি করে এমন কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে।



ফেসবুক কর্নার