November 23, 2026, 5:22 pm
শিরোনাম :
ফটিকছড়িতে কলেজে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বান্দরবানে সিএনজি টেক্সির নিয়ন্ত্রণ হারিয়ে এক জনের মৃ/ত্যু

অভয়নগর প্রতিবেদক

 

বান্দরবানে চিম্বুক এলাকার ১৬ মািল নামক স্থানে একটি চলন্ত সিএনজি টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।

 

নিহত ব্যাক্তির নাম সাখাওয়াত (৩০) সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার, নতুন চর খাগরিয়া গ্রামের মোঃ হোসেন এর পুত্র।
স্থানীয়দের দেয়া তথ্য মতে বুধবার (৩১শে ডিসেম্বর) বিকাল ৫ টায় নীলগিরি হতে বান্দরবান সদরের দিকে আসার পথে ১৬ মাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দূর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ শাহেদ পারভেজ বলেন,নিহত ব্যাক্তি ফলের ব্যাবসায়ী,কাজ শেরে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে,তার সাথে আরো দুইজন আত্মীয় একই গাড়িতে ছিলেন,তারা সম্পর্কে খালাতো ভাই, দূর্ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে,নিহতের পরিবারের সদস্যরা এসেছেন,যথাযথ আইনি প্রক্রিয়া শেষে,পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে।



ফেসবুক কর্নার