November 19, 2026, 2:20 pm
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম বলিউডের সংগীতে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু সাইফ আলী খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ নওয়াজউদ্দীনের সঙ্গে কাজকে ‘দুঃস্বপ্ন’ বললেন দিয়া মির্জা রুনা লায়লা ও শবনম পেলেন ‘বশির আহমেদ সম্মাননা’

আগে যেভাবে কাজ করতাম, এখন তা সম্ভব নয়: আলিয়া

অভয়নগর প্রতিবেদক

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক দশকের বেশি সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। বড় বাজেটের ছবি আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবে তার ব্যস্ততা আকাশচুম্বী।

তবে তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই এবার ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। মেয়ে রাহার জন্মের পর থেকে আলিয়ার জীবনে অগ্রাধিকারের জায়গা বদলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি। মূলত মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই নিজের কাজের গতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত।

আলিয়া বলেন, ‘আমি ক্যারিয়ারকে কখনোই কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে কাজ করতাম, এখন আর তা সম্ভব নয়। কারণ আমার একটি সন্তান আছে। আগে আমি একসঙ্গে দুই-তিনটি সিনেমার কাজ করতাম, কিন্তু এখন মন আর সেটা সায় দেয় না। যখন যে কাজটি করব, সেখানে শতভাগ মনোযোগ দিতে চাই।’

মা হওয়ার পর আলিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের ‘আলফা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন কিছু সুযোগ করে দিয়েছে যা আগে কখনো পাইনি।



ফেসবুক কর্নার