August 6, 2026, 3:53 pm
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ জমিয়তে উলামায়ে ইসলামের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু ভারতের সেলিব্রিটি ব্র্যান্ড শাহরুখ, শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

টাঙ্গাইলে বিশেষ অভিযানে ১৪ আসামি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২” নামে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন: শাহজাহান মিয়া, সুজন আহমদ, এস.কে. আলম, সাব্বির হোসেন তালুকদার, মঞ্জু মিয়া, সেলিম রেজা, আব্দুল্লাহ, সোহেল আমির, রকিবুল ইসলাম, সাগর মিয়া, মো. খোকন, মোস্তফা কামাল, ফেরদৌস আলম ও মো. লিমন। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, নাগরপুর, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ভূঞাপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, হত্যাচেষ্টা, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনের আওতায় এনে টাঙ্গাইল আদালতে উপস্থাপনের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার