March 10, 2026, 7:17 am
শিরোনাম :
পঞ্চগড়ে গ্রামীণ রাস্তার কাজ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

ভূঞাপুরে ট্রেন-দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী যুবকের মৃ/ত্যু

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আলিফ মিয়া (৪০) তিনি এলাকায় ‘আলিফ পাগলা’ নামে পরিচিত ছিলেন। তিনি গোপালপুর উপজেলার কুমিল্লি গ্রামের কাদের মিয়ার ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে১২টার দিকে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা উত্তর পাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আলিফ মিয়া নিহত হন। দুর্ঘটনার খবর পেয়েভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ (জিআরপি) বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়ানেমে এলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।



ফেসবুক কর্নার