October 9, 2026, 9:01 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

ঝিনাইদহ মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় প্রা*ণ গেল নারীর

অভয়নগর প্রতিবেদক

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে
ট্রাক চাপায় রিনা খাতুন (৬৫) এক নারী নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, রিনা খাতুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিজের মেয়ের বাড়ি সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এসময় রিনা খাতুনকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, রিনা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে শুনেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার