March 10, 2026, 7:10 am
শিরোনাম :
পঞ্চগড়ে গ্রামীণ রাস্তার কাজ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

আদালতের মুচলেকা ভঙ্গ করে সম্পত্তি দখল ধুনটে ভাতিজার বিরুদ্ধে স্কুলশিক্ষিকার সাড়ে ৫ বিঘা জমি বেদখলের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় আদালতে দেওয়া মুচলেকার শর্ত ভঙ্গ করে এক স্কুলশিক্ষিকার প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শ্যামলী খাতুন উপজেলার দিঘলকান্দি গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী এবং বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামলী খাতুন ধুনট শহরে বসবাস করেন এবং তার স্বামী চাকরিসূত্রে নারায়ণগঞ্জে অবস্থান করেন। পারিবারিক প্রয়োজনে তারা মাঝে মাঝে দিঘলকান্দি গ্রামের বাড়িতে যাতায়াত করেন। গ্রামের বাড়িতে নিয়মিত না থাকার সুযোগে আনোয়ারুল ইসলামের ভাতিজা সোহান ও তার সহযোগীরা প্রায় ছয় মাস আগে শ্যামলী খাতুন ও তার স্বামীর বসতবাড়ি ও আবাদি জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালান।
এ ঘটনায় শ্যামলী খাতুন বাদী হয়ে সোহানসহ ছয়জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে গত ২১ সেপ্টেম্বর সোহানসহ অভিযুক্তরা ভবিষ্যতে ওই সম্পত্তি দখল করবেন না—মর্মে আদালতে মুচলেকা দেন।
তবে অভিযোগ রয়েছে, আদালতের মুচলেকা দেওয়ার পরও গত ২৬ ডিসেম্বর সোহান ও তার লোকজন শ্যামলী খাতুন ও তার স্বামীর মালিকানাধীন প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেন। এ ঘটনায় শ্যামলী খাতুন পুনরায় সোহানসহ চারজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত সোহান বলেন, “প্রয়াত দাদার রেখে যাওয়া সম্পত্তির অংশ আমাকে না দেওয়া, আমার জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ এবং আমাদের বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে আমি ওই সম্পত্তি দখল করেছি। তবে দখল করা জমির কোনো বৈধ কাগজপত্র আমার কাছে নেই।”
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এএসআই কুলছুমা খাতুন জানান, প্রাথমিক তদন্তে শিক্ষিকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে পাঠানো হবে



ফেসবুক কর্নার