October 9, 2026, 9:00 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

আমি নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো- আব্দুল আউয়াল

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন,যদি নির্বাচিত হই তাহলে আমার নির্বাচনী এলাকায় আমি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই সমাজের নেতৃত্ব দিবেন মসজিদের ইমাম এবং খতিব। এলাকার সকল উন্নয়ন কাজ হবে মসজিদ ভিত্তিক। গতকাল বুধবার রাত ৯ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে খানজাহান আলী থানার আওতাধীন সকল মসজিদের ইমাম এবং খতিবদের নিয়ে “বর্তমান প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্র গঠনে মসজিদের ইমাম-খতিবদের করনীয় এবং ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনায় আব্দুল আউয়াল আরও বলেন,এই সমাজের সব চেয়ে অবহেলিত চাকরি করেন মসজিদে ইমাম,খতিব এবং মুয়াজ্জিনরা। তারা তাদের প্রাপ্য সম্মানি টুকু পান না। তিনি আরও বলেন,আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি ইমাম,খতিব এবং মুয়াজ্জিনদের সুনির্দিষ্ট  বেতন কাঠামো গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এসময় তিনি আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের থানা শাখার সভাপতি মুফতি আব্দুস শাকুর যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা মহানগরের সভাপতি মুফতি গোলামুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম,উপদেষ্টা মুফতি হুমায়ুন কবির হুসাইনী,সেক্রেটারী মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া,জয়েন্ট সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহাঃ নাজিম হাওলাদার নাঈম। এসময় আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন অর রশীদ, থানা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব ইবনে রফিক,নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজ,মাওলানা জাহিদুল ইসলাম,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা আব্দুল আজিজ,মুফতি আব্দুল্লাহ আল আতিক,মাওলানা মামুনুর রশীদ,মাওলানা ফিরোজ মাহমুদ,মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ,মাওলানা তামিম ইকবাল,মাস্টার মোঃ শাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ



ফেসবুক কর্নার