October 9, 2026, 8:19 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

ইবনে সিনা যশোর বালিধা পাঁচাকড়ি দাখিল  মাদ্রাসার মধ্যে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় এমওইউ স্বাক্ষর

অভয়নগর প্রতিবেদক

বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার হলরুমে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, যশোর-এর সঙ্গে বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি ঢাকা প্রেসক্লাবের সদস্য ও নেহালপুর পেনক্লাবের মনিরামপুর এর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আশরাফুল ইসলাম, সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসিফ নেওয়াজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জোনাল ইনচার্জ), মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং মাওলানা আবু বক্কর সিদ্দিক, সুপার, বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসা।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গে ইবনে সিনা হেলথ ডেভেলপমেন্ট সেন্টারের একটি নিবিড় সম্পর্ক স্থাপিত হলো। স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সর্বোচ্চ ৩৫% ছাড় প্রদান করবে।এবং গরিব মেধাবি ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ সহোযোগিতায় করা হবে।সভাপতি বোরহান উদ্দিন ইবনে সিনা ট্রাস্টের এই মহতি উদ্দোগের জন্য ইবনে ট্রাস্ট কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নেহালপুর পেসক্লাবের সভাপতি জি এম টিপু সুলতান সাধারণ সম্পাদক এস কে মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জাকিরুল ইসলাম।অনুষ্ঠান শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার