March 10, 2026, 8:56 am
শিরোনাম :
প্রথমবার ভয়ংকর ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র নেতানিয়াহু কি নিহত হয়েছেন, ইরানি সংবাদমাধ্যম যা বলছে বন্দরে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পাটবীজ আটক লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: তারেক রহমান তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি পঞ্চগড়ে গ্রামীণ রাস্তার কাজ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

ঝিকরগাছায় কবরস্থানে অশ্রদ্ধা বিরোধে পরিবারে স*ন্ত্রাসী হা*মলা

অভয়নগর প্রতিবেদক

 

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়েরা গ্রামে কবরস্থানকে অশ্রদ্ধার স্থানে পরিণত করার অভিযোগে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে মুজিবর সরদার ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কবরস্থানের জমির ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে নেশা করা, গানবাজনা ও অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। এসব কার্যকলাপের ভিডিও ধারণ করলে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে তেতুলতলা এলাকায় ফয়জুর মাস্টার ও তার সহযোগীরা চাইনিজ কোরালসহ দেশীয় অস্ত্র নিয়ে মুজিবর সরদার ও তার পরিবারের ওপর হামলা চালায়।
হামলায় মুজিবর রহমান (৫০), তার স্ত্রী মোছাঃ রমিছা বেগম (২৮), ভাইজি মোছাঃ সোনালী খাতুন (১৬) ও মোছাঃ মঞ্জুরা খাতুন (৩৮) আহত হন। আহতরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর মাস্টার দাবি করেন, বরং তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে—ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগেও কবরস্থানের জমি দখল, শ্রেণি পরিবর্তন ও স্থাপনা নির্মাণ নিয়ে বিরোধের ঘটনা ঘটে এবং এ ঘটনায় পূর্বেও মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষদ্বয়কে শান্তি বজায় রাখার নির্দেশ দিলেও অভিযোগ রয়েছে, এরপরও কবরস্থানে আপত্তিকর কার্যকলাপ অব্যাহত ছিল, যার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।



ফেসবুক কর্নার