March 10, 2026, 8:58 am
শিরোনাম :
প্রথমবার ভয়ংকর ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র নেতানিয়াহু কি নিহত হয়েছেন, ইরানি সংবাদমাধ্যম যা বলছে বন্দরে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পাটবীজ আটক লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: তারেক রহমান তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি পঞ্চগড়ে গ্রামীণ রাস্তার কাজ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

মণিরামপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা আইন ০৪ এবং ১৫ ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেনকে(২০) অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
‎বৃহস্পতিবার (১লা জানুয়ারি-২৬ ইং) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রধান সড়কের পার্শ্ববর্তী লাউড়ী পল্লীবিদ্যুৎতের পাওয়ার সাবস্টেশনের গা ঘেঁষে কামরুল ইসলামের জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর সহকারি কমিশনার(ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।
এ সময় স্কো মিটারের একটি ব্যাটারী সেট জব্দ করা হয়।‎কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন



ফেসবুক কর্নার