November 23, 2026, 4:58 pm
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

অভয়নগর প্রতিবেদক

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মদনমোহন মন্দিরে এ প্রার্থনার আয়োজন করা হয়।
 পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে জেজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এসময় সনাতনধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন



ফেসবুক কর্নার