October 9, 2026, 9:01 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

তুলশীগঙ্গার তীরে নিঃশব্দ বিলের ঘাটে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

অভয়নগর প্রতিবেদক

 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে নতুন পর্যটন কেন্দ্র ‘নিঃশব্দ’ । বিলের ঘাট নামে পরিচিত এই স্থানে ভ্রমণপিপাসুদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিনোদনের আধুনিক সব ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

২০২৫ সালের ২১ জুলাই জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এই পর্যটন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

তুলশীগঙ্গা নদীর পাড় ঘেঁষে এর অবস্থান হওয়ায় সূর্যাস্ত ও বিকেলে নদীর শান্ত রূপ উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করছেন । এখানে দর্শনার্থীদের বসার জন্য আধুনিক বেঞ্চ, সেলফি পয়েন্ট এবং নদীর দৃশ্য দেখার জন্য বিশেষ ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে ।
কোলাহলমুক্ত শান্ত পরিবেশের কারণে এর নাম রাখা হয়েছে ‘নিঃশব্দ’, যা বিশেষ করে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ।

সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা যায়, ছুটির দিনে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায় । দর্শনার্থীরা জানান, জয়পুরহাট জেলায় ভালো মানের বিনোদন কেন্দ্রের অভাব থাকায় বিলের ঘাট তাদের জন্য একটি স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। তবে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সংযোগ সড়কটি আরও প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামীতে বিলের ঘাট পর্যটন কেন্দ্রটিকে আরও সমৃদ্ধ করতে শিশুদের জন্য রাইড এবং পর্যাপ্ত শেড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এই পর্যটন কেন্দ্রটি বর্তমানে জয়পুরহাটের পর্যটন খাতে নতুন প্রাণ সঞ্চার করেছে ।



ফেসবুক কর্নার